Published : 19 Dec 2025, 12:16 AM
দেশের শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ারের রিটেইল ফার্মেসি চেইন ‘আকিজ ফার্মেসির’ প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট বনানীতে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আকিজ রিসোর্স বলেছে, সোমবার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের আতাতুর্ক টাওয়ারে আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেন অভিনেতা ও চিকিৎসক এজাজুল ইসলাম।
আকিজ রিসোর্স জানিয়েছে, গ্রাহকদেরকে সুলভ মূল্যে মানসম্মত এবং ভেজালমুক্ত ওষুধ সরবরাহ করার প্রত্যয় নিয়ে ২০২৫ সালের জুন মাসে যাত্রা শুরু করে আকিজ ফার্মেসি। বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আকিজ ফার্মেসির ১৩টি আউটলেট রয়েছে।
আকিজ ফার্মেসির চিফ বিজনেস অফিসার ইসতিয়াক আলী তালুকদার বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো গ্রাকদের নিরাপদ, মানসম্মত ওষুধ সুলভ মূল্যে সরবরাহ করা। আমরা প্রতিযোগিতামূলক বাজারে আমাদের স্বতন্ত্রতা তৈরি করেছি মানসম্মত ওষুধ সরবরাহ, গ্রাহকভিত্তিক সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। আমাদের লক্ষ্য গ্রাহকের বিশ্বাস অর্জন করা এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা।"
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, "আকিজ রিসোর্সের ফার্মেসি রিটেইল ব্যবসায় প্রবেশের মূল উদ্দেশ্য হলো জনগণকে নিরাপদ, সুলভ এবং অথেনটিক ওষুধ সরবরাহ করা।"
আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, "আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে উন্নত গ্রাহক সেবা ও ব্যবসায়িক মান বজায় রেখে বিভিন্ন খাতে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। এ ব্যবসাতেও একই ধারা অব্যাহত থাকবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ফার্মেসির হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স ও আকিজ ফার্মেসির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।