Published : 13 Aug 2026, 04:46 PM
স্টামফোর্ড ইউনিভার্সিটির সামার-২০২৬ সেমিস্টারের ৮৭তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বুধবার নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজা উদ্দিন স্টালিন এবং স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ফারহানাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক শরীফ নাফে আস-সাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সচিব আব্দুল খালেক বলেন, “উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য শুধু একটি সনদ অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা। নতুন প্রজন্মই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও দেশপ্রেম ধারণ করতে হবে।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, নিয়মকানুন, সুযোগ-সুবিধা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়।