১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা দেবে ফুডপ্যান্ডা

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস এর ‘সুখী’ ব্র্যান্ডের আওতায় এ সুবিধা দেওয়া হবে।

ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা দেবে ফুডপ্যান্ডা
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সঙ্গে এমওইউ সই করেছে ফুডপ্যান্ডা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 07:18 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্যসেবা সাশ্রয়ী ও সহজলভ্য করতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।

মঙ্গলবার ফুডপ্যান্ডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস এর ‘সুখী’ ব্র্যান্ডের আওতায় এ সুবিধা দেওয়া হবে।

চুক্তির ফলে ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনাররা ‘বিশেষ ছাড়ে’ সুখী থেকে টেলিমেডিসিন ও বীমাসেবা নিতে পারবেন। সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা মিলবে। এ ছাড়া দেশের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

ঢাকার গুলশানে ফুডপ্যান্ডার প্রধান কার্যালয়ে এমওইউ স্বাক্ষরের অনুষ্ঠানে ছিলেন ফুডপ্যান্ডার সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী, ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরী, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আরমান সিদ্দিকী, চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ সোলায়মান রাসেল, চিফ মার্কেটিং অফিসার হাসিবুল হাসান, বিটুবি গ্রোথ লিড নিয়ামাহ আল রাব্বি।

জামাল ইউসুফ জুবেরী বলেন, “আমাদের ডেলিভারি পার্টনারেরা ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করলেও, তারাই আমাদের প্ল্যাটফর্মের মূলভিত্তি। তাই, তাদের সুরক্ষা ও সুস্থতাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিবেচনা করি। সুখীর সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমরা তাদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে পারব।”