Published : 27 Dec 2025, 07:13 PM
‘টেকসই প্রবৃদ্ধির জন্য প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট’ শিরোনামে ঝুঁকি বিষয়ক সম্মেলন আয়োজন করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সম্মেলনে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম ও স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, গুলশান শাখা ব্যবস্থাপক নাসিম সেকান্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখা ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সম্মেলনে আন্তর্জাতিক মানদণ্ড ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যাংকের রিস্ক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনের বিশেষ সেশনে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন।
বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. আলমগীর ও সহযোগী অধ্যাপক মো. শহিদ উল্লাহ সমসাময়িক রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি, নিয়ন্ত্রক প্রত্যাশা এবং বর্তমান আর্থিক পরিবেশের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন।