০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 06:45 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম’ ব্যবহারে অংশীদারত্ব চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

সোমবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ স্কিমের উদ্দেশ্য দেশের রপ্তানিতে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং রপ্তানি বহুমুখীকরণে উৎসাহিত করা।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নুরুন্নবী এবং ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক আবু আলম, যুগ্ম পরিচালক সজীব কুমার দাস এবং ট্রাস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিআরএম ডিভিশনের প্রধান এ বি এম মিজানুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।