‘উপশাখা বিজনেস কনফারেন্স’ সারল আইএফআইসি ব্যাংক
“আইএফআইসির মূল শক্তি হলো আস্থা ও মাঠপর্যায়ের কর্মীদের নিরলস শ্রম,” বলেন চেয়ারম্যান মেহমুদ হোসেন।
ব্যবসায়িক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে ‘আইএফআইসি ব্যাংক উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬, চট্টগ্রাম অঞ্চল’ সম্পন্ন হয়েছে।
শনিবার চট্টগ্রাম ক্লাবে দিনব্যাপী এ সম্মেলন হয় বলে রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম ও চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক মঞ্জুরুল মুমিন উপস্থিত ছিলেন।
মেহমুদ হোসেন বলেন, “আইএফআইসি ব্যাংকের মূল শক্তি হলো গ্রাহকদের আস্থা এবং মাঠপর্যায়ের কর্মীদের নিরলস পরিশ্রম।”
সৈয়দ মনসুর মোস্তফা বলেন, “দেশব্যাপী বিস্তৃত আইএফআইসি ব্যাংকের উপশাখা নেটওয়ার্ক ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধির একটি শক্ত ভিত্তি। কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গ্রোথ এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রসারে ব্যাংক কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস রফিকুল ইসলাম।
