১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিয়ে কুয়েটে প্রাইম ব্যাংকের সেমিনার

“প্রাইমএকাডেমিয়ার মাধ্যমে এই খাতের সবাই ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 01:02 AM

Updated : 26 Aug 2026, 02:54 PM

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও তারুণ্যের ক্ষমতায়ন’ শিরোনামে সেমিনার করেছে প্রাইম ব্যাংক।

সম্প্রতি কুয়েট ও কুয়েট বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ক্লাবের (কেইবিসি) সহযোগিতায় এ সেমিনার হয় বলে রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার ব্যবধান দূর করার লক্ষ্য নিয়ে প্রাইমএকাডেমিয়া শিক্ষাখাত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য কাস্টমাইজড সেবার একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে এই খাতের সবাই ব্যবহারিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। 

“উদ্যোগটি শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি, ক্যারিয়ার প্রস্তুতি, নেতৃত্ব বিকাশ এবং শিল্প–একাডেমিয়া সহযোগিতা জোরদারে বিশেষ গুরুত্বারোপ করে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালি। প্রাইম ব্যাংকের পক্ষ থেকে মূল বক্তব্য দেন ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদীন এবং এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

কুয়েটের ডিরেক্টরেট অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার অধ্যাপক বি এম ইকরামুল হক, কেইবিসির মডারেটর অধ্যাপক মো. হেলাল আন নাহিয়ান, অ্যাক্টিং রিজিওনাল হেড (সাউথ)  মোস্তাফা মাহমুদসহ অন্য কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।