বাংলাদেশ ব্যাংকের ‘স্টার্টআপ ভেঞ্চারে’ এবি ব্যাংকের বিনিয়োগ
স্টার্টআপ বিনিয়োগ উদ্যোগটির গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৮২০ টাকার চেক হস্তান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গঠন হতে যাওয়া ‘বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানিতে’ ২ কোটি ৪১ লাখ ২ হাজার ৮২০ টাকা বিনিয়োগ করেছে এবি ব্যাংক।
স্টার্টআপ বিনিয়োগ উদ্যোগটির গঠন ও কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে ওই টাকার চেক হস্তান্তর করা হয়েছে বলে এবি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পোশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফার কাছে চেকটি হস্তান্তর করেন এবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার এনাম আওয়াল।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পোশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিন ও এবি ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. আরিজুল ইসলাম মল্লিক এ সময় উপস্থিত ছিলেন।
