১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেস্টি ট্রিটের এখন ৫০০ বিক্রয় কেন্দ্র

আরও ৩০০ বিক্রয়কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 03:49 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

সারাদেশে ৫০০ বিক্রয় কেন্দ্র চালু করার কথা জানিয়েছে ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’।

গাজীপুরের কোনাবাড়ীতে বিক্রয় কেন্দ্র চালুর মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সোমবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে ৫০০ বিক্রয় কেন্দ্র চালুর মাইলফলক উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে কেক কাটেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। 

এসময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

টেস্টি ট্রিটের প্রধান পরিচালন কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, “৫০০ আউটলেট উদ্বোধনের মাইলফলক স্পর্শ টেস্টি ট্রিট এর জন্য গর্বের একটি মুহূর্ত। এটি আমাদের গ্রাহকদের ভালবাসা ও আস্থার প্রতিফলন। 

“ফাস্টফুড বলতেই মানুষ শহরের কথা ভাবে; কিন্তু আমরা চাই, বাংলাদেশের প্রতিটি অঞ্চলের এবং কোণের মানুষ যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আমাদের খাবারের স্বাদ গ্রহণ করতে পারে। সে লক্ষ্যেই আমরা আগামী দুই বছরের মধ্যে আরো ৩০০ আউটলেট চালু করার পরিকল্পনা নিয়েছি।”