২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাইডারদের নিয়ে হয়ে গেল ফুডপ্যান্ডার ইফতার

ঢাকা জোনের সেরা ৩০০ রাইডার এতে অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2025, 08:23 PM

Updated : 26 Aug 2026, 12:18 PM

খাবার ও গৃহস্থালী পণ্য সরবরাহকারী অনলাইন প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা রাইডার পার্টনারদের সম্মানে বিশেষ ইফতার আয়োজন করেছে।

বৃহস্পতিবার রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে আলটেয়ার কনভেনশন হলে ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৫’ এর এ আয়োজনে ফুডপ্যান্ডা ঢাকা জোনের সেরা ৩০০ জন রাইডার অংশ নেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব অপারেশনস হায়দার মালিক বলেন, “রাইডাররাই ফুডপ্যান্ডার অপারেশনের মূল চালিকাশক্তি। রমজানে অর্ডারের বাড়তি চাপ থাকে। এমন পরিস্থিতিতেও তারা সর্বোচ্চ আন্তরিকতাসহ গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। তাদের এই অক্লান্ত পরিশ্রম ও নিবেদনকে সম্মান জানাতেই আমরা ‘প্যান্ডা রাইডার গ্র্যান্ড ইফতার ২০২৫’ আয়োজন করেছি। এ আয়োজনে তাদের অংশগ্রহণ ও উদযাপনে আমরা অভিভূত।”

ফুডপ্যান্ডার পক্ষ থেকে বলা হয়, রোজায় রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে ফুডপ্যান্ডা। প্রতি শুক্রবার গ্রাহক রাইডারদের যে টিপ দেবেন, তার সমপরিমাণ অর্থ যোগ করে রাইডারদের জন্য টিপ দ্বিগুণ করছে কোম্পানিটি।

পাশাপাশি প্যান্ডাহার্ট প্রোগ্রামের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি এবং স্বাস্থ্যসেবা সহায়তা, বীমা ও দক্ষতা উন্নয়নে অনলাইন শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে রাইডারদের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছে ফুডপ্যান্ডা৷ 

অনুষ্ঠানে রাইডারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা রাইডারদের কাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন।