১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ‘ক্যারিয়ার ফেস্ট’

দিনভর এ আয়োজনে সিভি জমা ও সাক্ষাৎকার নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 10:28 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নগদের ‘ক্যারিয়ার ফেস্ট’ হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে এমবিএ অ্যাসোসিয়েশনের (এমএইউসি) সহযোগিতায় এ ‘ক্যারিয়ার ফেস্টে’ পাঁচ শিক্ষার্থী চাকরি পেয়েছেন।

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনভর আয়োজনে সিভি জমা ও সাক্ষাৎকার নেওয়া হয়। নগদের ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘এন-রাইজার্স’, টেরিটরি অফিসার/টেরিটরি ম্যানেজার (টিও/টিএম) এবং সেলস টিমের বিভিন্ন পদে নিয়োগে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়।

নগদের সিনিয়র অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর সৈয়দ হিমিয়ানউদ্দিন আহমেদ বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও উদ্দীপনা আমাদের মুগ্ধ করেছে।”