Published : 24 Nov 2025, 06:24 PM
দেশের ওষুধ শিল্পে বায়োইকুইভ্যালেন্স স্টাডির সম্ভাবনা নিয়ে সেমিনার করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি)।
বৃহস্পতিবার এ সেমিনার হয় বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, বিশেষজ্ঞরা বায়োইকুইভ্যালেন্স স্টাডির গুরুত্ব, বিশেষ করে ওষুধের গুণগত মান নিশ্চিতকরণ, চিকিৎসাগত নির্ভরযোগ্যতা এবং বিধিবদ্ধ মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান।
বায়োইকুইভ্যালেন্স স্টাডি পরিচালনায় শিল্প খাতের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং উন্নত ল্যাবরেটরি সুবিধা ও দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মহাব্যবস্থাপক ওয়াসিম হায়দার, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান ও কুয়েস্ট বাংলাদেশ বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আবু সৈয়দ মো. মোসাদ্দেক ও এআইইউবির উপ-উপাচার্য আব্দুর রহমান।