Published : 03 Mar 2026, 04:38 PM
দেশে থাকা স্বজনদের নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এসেছে এ ক্যাম্পেইন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ রেমিট্যান্সে জিতে নিন ‘হার না মানা হার’ শিরোনামে এই ক্যাম্পেইন চালু হয়েছে গত মাসের ১৮ তারিখ।
প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালেই পাচ্ছেন স্বর্ণের হার জেতার সুযোগ। এ ছাড়া সরকারি প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ উপভোগ করার সুযোগ তো থাকছেই।
আগামী ৩১ মার্চ পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।