১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকায় চলছে সনি পণ্যের দুই দিনের প্রদর্শনী

এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সাথে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম-বার সিক্সসহ বাহারী উপহার জেতার সুযোগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2025, 12:28 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

ঢাকায় সনি পণ্যের দুই দিনব্যাপী প্রদর্শনী চলছে। 

শুক্রবার সকালে শুরু হওয়া এই প্রদর্শনীর চলবে শনিবার পর্যন্ত।

সনি এক বিজ্ঞপ্তিতে বলেছে, বছরের সবচেয়ে বড় এই প্রদর্শনীটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল চলছে। সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত করা হয়েছে। 

মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বাজারজাত হওয়া সনির সকল সর্বশেষ মডেলের টিভি-ব্রাভিয়া ফাইভ, ব্রাভিয়া টু মার্ক টু, কিউ-ডি ওলেড এইট মার্ক টু, সাউন্ড বার – ব্রাভিয়া থিয়েটার সিস্টেম সিক্স, ব্রাভিয়া থিয়েটার বার সিক্স, সাউন্ড সিস্টেম - আল্ট ফিল্ড থ্রি, ফিল্ড ফাইভ ও আল্ট মাইক এবং নতুন মডেলের এএনসেভেন নেকবেন্ড হেডফোন এর প্রদর্শনী, এক্সপেরিয়েন্স এবং ক্রয়ের বিশেষ সুযোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মেলা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতারা পাচ্ছেন সবচেয়ে সুলভ মূল্য, সাথে লেটেস্ট মডেলের সাউন্ড সিস্টেম-বার সিক্স, লেটেস্ট মডেলের হেডফোন-এএনসেভেন নেকবেন্ড, স্মার্ট এন্ড্রয়েড এয়ার মাউসসহ বাহারী উপহার জেতার সুযোগ।

সনি পণ্যের প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য ও সংশ্লিষ্ট পরিষেবা বিপণনকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

শুক্রবার সকালে কেক কেটে যৌথভাবে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএমডিসি সনি সাউথ ইষ্ট এশিয়ার প্রেসিডেন্ট বে জি হুন এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

এসময় সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান উপস্থিত ছিলেন।

২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।