১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির ঈদে নতুন মডেলের ফ্রিজার আনল ‘ভিশন’

নতুন মডেলটি মিলছে ১৫০, ২৫০ ও ৩৫০ লিটার আকারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 03:10 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

কোরবানির ঈদ উপলক্ষে অত্যাধুনিক প্রযুক্তির চেস্ট ফ্রিজার বাজারে এনেছে প্রাণ-আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ভিশন’।

বৃহস্পতিবার নরসিংদীর ডাঙ্গা ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে ভিশনের নিজস্ব কারখানায় এ ফ্রিজারের মোড়ক উন্মোচন করা হয় বলে শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতে বলা হয়, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘ব্লু ফ্লাওয়ার’ মডেলের এই চেস্ট ফ্রিজারে যুক্ত করা হয়েছে ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল প্যানেল, যা গ্রাহকের পণ্য ঠান্ডা রাখার অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। 

নতুন এ মডেলের ১৫০, ২৫০ ও ৩৫০ লিটারের ফ্রিজার বাজারে মিলছে, যেসবের দাম ৩২ হাজার ৫০০ টাকা থেকে ৪৭ হাজার ৮০০ টাকার মধ্যে। 

ভিশন রেফ্রিজারেটরের নির্বাহী পরিচালক নুর আলম বলেন, “গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহার সহজ করে তুলতেই আমরা প্রতিনিয়ত নতুন প্রযুক্তির পণ্য বাজারে আনছি। 

“ভিশনের চেস্ট ফ্রিজার ইতোমধ্যেই গুণগত মান, বিদ্যুৎ সাশ্রয় এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য ক্রেতাদের আস্থা অর্জন করেছে।”

ভিশন রেফ্রিজারেটরের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, “এই ফ্রিজারে ডিজিটাল টেম্পারেচার ডিসপ্লে থাকায় ফ্রিজারের ভিতরের তাপমাত্রা সবসময় স্পষ্টভাবে দেখা যায়। সহজ কন্ট্রোলিং সিস্টেম থাকায় যা কিনা সব বয়সী ব্যবহারকারীর জন্য ব্যবহার করা একেবারই সহজ।” 

বর্তমানে ভিশনের ২০টি মডেলের চেস্ট ফ্রিজার বাজারে রয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে এসব ফ্রিজারে মিলছে ১০ শতাংশ মূল্যছাড় এবং একটি গিফট বক্স।