Published : 04 Jan 2026, 07:03 PM
কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট হিসেবে মো. আসিফ বিন ইদ্রিসকে নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক।
গেল বছরের ৩০ ডিসেম্বর থেকে এই নিয়োগ কার্যকর হয়েছে।
তিনি ব্যাংকটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং খাতে ২২ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফর্মেশনে ‘বিশেষ দক্ষতার’ জন্য পরিচিত।
ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ব্যবসা সম্প্রসারণ ও ক্লায়েন্ট ডেভেলপমেন্টে ‘উল্লেখযোগ্য অবদান’ রাখেন।
এই নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আসিফের খাতভিত্তিক গভীর জ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব আমাদের কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেন।