Published : 16 Apr 2026, 10:20 PM
নারী নেতৃত্বাধীন ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগে ‘সহজ শর্তে ঋণ দিতে’ এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
রাজধানীতে এক অনুষ্ঠানে সম্প্রতি ওই চুক্তি হয়েছে বলে বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী চুক্তিতে সেই করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই চুক্তির আওতায় দেশের প্রান্তিক কুটির, ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বাড়িয়ে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা হবে। এসএমই ফাউন্ডেশনের ‘রিভলভিং ফান্ড ক্রেডিট হোলসেলিং’ কর্মসূচির আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৩০০ কোটি টাকা বিতরণ করা হবে, যেখানে উদ্যোক্তাদের ১ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
“এই তহবিল থেকে ব্র্যাক ব্যাংক ৪০ কোটি টাকার জামানতবিহীন ঋণ দেবে। উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে ঋণ পাবেন।”