১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোজায় ইসলামিক রিয়েলিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট–সিজন ২’

দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদে হাফেজরা প্রাথমিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 01:12 AM

Updated : 26 Aug 2026, 05:19 PM

রোজার মাসে শুরু হচ্ছে ইসলামিক রিয়েলিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট–সিজন ২’।

কোরআন তেলাওয়াতের এই প্রতিযোগিতার অডিশন শুরু হবে আগামী ২২ ডিসেম্বর থেকে। দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদে হাফেজরা প্রাথমিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে।

টিকে গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেরা প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। চূড়ান্ত পর্ব রোজার মাস জুড়ে প্রতিদিন বিকাল ৫টা থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত চ্যানেল নাইনে প্রচার হবে।

ঢাকার একটি হোটেলে টিকে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোফাচ্ছেল হক অডিশন উদ্বোধনের তারিখ ঘোষণা করেন।

তিনি বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী হাফেজ কিশোর-কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে এই পবিত্র কুরআন চর্চায় পুষ্টি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে টিকে গ্রুপের পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা) আলমাস রাইসুল গনি, প্রতিযোগিতার প্রধান বিচারক শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী উপস্থিত ছিলেন।

আঞ্চলিক অডিশনে অংশ নেওয়া ক্ষুদে হাফেজরা পুষ্টির পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাবেন। চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা পাবেন লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কার।