১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সচেতনতা বাড়াতে ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ এর বিশেষ ভিডিও কন্টেন্ট

প্রতিবার ভিডিওটি শেয়ারের জন্য সুবিধাবঞ্চিতদের একটি করে ফ্রেশ অনন্যার প্যাক ডোনেট করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 01:07 PM

মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে একটি সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রকাশ করেছে মেঘনা গ্রপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’, যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। 

এমজিআই এর ফেইসবুক পেইজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ ভিডিও প্রচার করা হয় বলে মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮-এর তথ্যানুসারে, বাংলাদেশে মাত্র ২৯ শতাংশ নারী স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। অর্থাৎ প্রায় ৭১ শতাংশ নারী এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে না। 

পিরিয়ডের সময় অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করার ফলে সার্ভিক্যাল ইনফেকশন হতে পারে। তাছাড়া অস্বাস্থ্যকর কাপড় ব্যবহারের ফলে পরবর্তীতে বন্ধ্যাত্ব এমনকি ক্যান্সার-এরও ঝুঁকি থাকে। এজন্য প্রয়োজন জনসচেতনতা। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পিরিয়ড খুবই স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া হলেও আজও সমাজে এ নিয়ে খোলাখুলি কথা বলার জায়গা তৈরি হয়নি। পুরো ব্যাপারটিই বেশ কিছু ‘কিন্তু’-এর প্রতিবন্ধকতায় আটকে যায়। তাই সচেতনতা সৃষ্টির প্রথম পদক্ষেপই হচ্ছে এই ‘কিন্তু’-এর প্রতিবন্ধকতা ভেঙে ফেলা।”

মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে নির্মিত ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ এর ভিডিও কনটেন্টটি মে মাসের ২৮ তারিখ প্রকাশ করা হয়। 

সেখানে সচেকনতার এই বার্তাই তুলে ধরা হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে উৎসাহ যোগাতে এবং মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে সবার মাঝে সচেতনতা সৃষ্টি করতে, ওভিসিটির প্রতিটি শেয়ারের জন্য সুবিধাবঞ্চিতদের জন্য ১টি করে ফ্রেশ অনন্যার প্যাক ডোনেট করার উদ্যোগ নেওয়া হয়েছে।” 

বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত নারীদের মাঝে পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। যার মধ্যে রয়েছে দেশব্যাপী স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম, ভেন্ডিং মেশিন স্থাপন ইত্যাদি। 

তারই ধারাবাহিকতায় ফ্রেশ অনন্যা এবার মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে সচেতনতামূলক এই ওভিসি প্রচার এবং তা প্রতিটি শেয়ার-এর ভিত্তিতে ১টি করে প্যাক ডোনেশন এর উদ্যোগ নিয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।