১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক-কর্মীদের জন্য 'বিশেষ ছাড়'

ডায়াগনস্টিক টেস্ট, মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্টে এই ছাড় মিলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 01:28 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশে স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা পাবেন মিডল্যান্ড ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা। 

এ লক্ষে মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দুটির সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।

শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ; কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড, ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংক পিএলসির গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। 

এসব সেবার মধ্যে রয়েছে কনকর্ড ডায়াগনস্টিকস এন্ড মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের ডায়াগনস্টিক টেস্ট, মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্ট এবং অন্যান্য চিকিৎসাসেবা।

মিডল্যান্ড ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, কনকর্ড হেলথকেয়ার গ্রুপ ও নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফাইয়াজ ইবনে রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।