১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ফেস অব ওয়ালটন এসি’ হলেন তাসকিন

ওয়ালটন এসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তাসকিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ওয়ালটনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

এখন থেকে তিনি ‘ফেস অব ওয়ালটন এসি' হিসেবে কাজ করবেন বলে ওয়ালটন কর্তৃপক্ষ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে ওয়ালটন এসির সঙ্গে চুক্তিবদ্ধ হন তাসকিন আহমেদ।

চুক্তিতে ওয়ালটনের পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিত্রনায়ক আমিন খান। ওয়ালটনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।