Published : 10 Aug 2025, 04:24 PM
খাবার ও গ্রোসারি পণ্যের গ্রাহকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা দিয়ে ‘প্যান্ডাপ্রো উইকস’ নামে বিশেষ প্রচারাভিযান শুরু করেছে ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
শনিবার থেকে শুরু হওয়া এ প্রচারাভিযান ১৫ অগাস্ট পর্যন্ত চলবে বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্যান্ডাপ্রো হচ্ছে ফুডপ্যান্ডার সাবস্ক্রিপশনভিত্তিক একটি কর্মসূচি, যার মাধ্যমে গ্রাহকরা বিনা খরচায় ডেলিভারি, ‘এক্সক্লুসিভ’ অফার ও বিভিন্ন ক্যাম্পেইনে বিশেষ ছাড় উপভোগ করতে পারেন। মাসিক ৯৯ টাকা বা বার্ষিক ৫৯৯ টাকা সাবস্ক্রিপশন ফি দিয়ে এ সুবিধা পাওয়া যায়।
ফুডপ্যান্ডা জানিয়েছে, ‘প্যান্ডাপ্রো উইকসে’ মিনিমাম অর্ডার ভ্যালু বা ডিসকাউন্ট ক্যাপ ছাড়াই গ্রাহকরা কাচ্চি ভাই, সুলতান’স ডাইন, চীজ, ম্যাডচিফ, চিলক্স, স্ম্যাশ বার্গার, পাগলা বাবুর্চি, বার্গার কিং, বেলা ইটালিয়া, গ্লেজড, বারকোড ফুড জংশন ও পিৎজা হাটের মতো জনপ্রিয় রেস্তোরাঁয় সর্বোচ্চ বিক্রিত খাবারে ৩০ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি গ্রোসারি অর্ডারে প্যান্ডামার্টেও ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
ফুডপ্যান্ডা বাংলাদেশের গ্রোথ অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর প্রাসুন জাদোন বলেন, “প্যান্ডাপ্রো ব্যবহারকারীরা তাদের সাবস্ক্রিপশন ফি’র তিনগুণেরও বেশি সাশ্রয় করতে পারেন। পাশাপাশি বিভিন্ন সময়ে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড থেকে বিশাল ছাড়ও পেয়ে থাকেন।
“গ্রাহকদের সুবিধা বাড়াতে চলতি এ ক্যাম্পেইনের পর ভবিষ্যতেও প্যান্ডাপ্রো উইকস চালুর পরিকল্পনা রয়েছে।”