১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চীনা কোম্পানির সঙ্গে এসসিবির সমঝোতা

দ্বিপক্ষীয় মতবিনিময়ও হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 06:49 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

চীনা একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকে সই (এমওইউ) করেছে জাহাজীকরণ খাতের সংগঠন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)।

শনিবার বিকালে সংগঠনের সম্মেলন কক্ষে এ সমঝোতার পাশাপাশি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, অনুষ্ঠানে চীনা প্রতিষ্ঠান বয়ু কাংচেং (বেইজিং) কালচার অ্যান্ড ট্যুরিজম কোম্পানি ও এসসিবি’র মধ্যে ‘চায়না-বাংলাদেশ ক্রস-বর্ডার হেলথকেয়ার সার্ভিসেস কো-অপারেশন’ শীর্ষক সমঝোতা স্মারক সই (এমওইউ) হয়েছে। এই চুক্তির মাধ্যমে শিপার্স কাউন্সিলের সদস্য, কর্মকর্তা ও তাদের পরিবার চীনের উন্নত চিকিৎসায় বিশেষ সুযোগ ও আর্থিক ছাড় পাবেন।

এসসিবির চেয়ারম্যান রেজাউল করিম এবং চীনা কোম্পানির তরফে দেহুই ঝাং সমঝোতায় সই করেন।