Published : 07 Apr 2026, 05:01 PM
রোজা উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ ‘হেলিকপ্টার ভ্রমণ’ ক্যাম্পেইনে পুরস্কার জিতেছেন ঢাকার কাজী ইমন ও আফজাল হোসেন।
কেনাকাটা করে নগদ পেমেন্ট করে সম্প্রতি তারা এ পুরস্কার জেতেন বলে মঙ্গলবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হেলিকপ্টার ভ্রমণ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী ঢাকার মোহাম্মদপুরের কাজী ইমন পেশায় একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় বিভাগের কর্মী।
নগদ জানিয়েছে, স্ত্রী সাদিয়া ও মেয়েকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করেন পুরস্কারজয়ী ইমন।
জীবনে প্রথমবারের মতো হেলিকপ্টারে ভ্রমণ করার কথা জানিয়ে সাদিয়া বলেন, “নিজেকে পাখির মতো লেগেছে। আমি খুবই আনন্দিত।”
২৬ বছর বয়সী কাজী ইমন বলেন, “বিমানে যাতায়াত করেছি, তবে হেলিকপ্টারে কখনো ওঠা হয়নি। এবার যখন সুযোগ হলো, স্ত্রীসহ একটি দারুণ অভিজ্ঞতা পেলাম নগদের সৌজন্যে।
“আমি এই উপহার বিজয়ী হব, এটা কল্পনাও করিনি। নগদকে এরকম দারুণ আয়োজনের জন্য ধন্যবাদ।”
হেলিকপ্টার ভ্রমণের অপর বিজয়ী হলেন ঢাকার মিরপুরের আফজাল হোসেন। তিনি স্থানীয় একটি সুপারশপে চাকরি করেন। তিনি তার সহকর্মী ও বন্ধু মাসুদ রানাকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ করেন।
হেলিকপ্টার ভ্রমণ শেষে আফজাল হোসেন বলেন, “আসলে এই অভিজ্ঞতাটা বলে বুঝাতে পারছি না। এমন উপহার জিতব, এটা চিন্তাও করিনি কখনো।”
মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে দুই হাজার টাকার বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পেরেছেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ড, পোশাক ও অনলাইন মার্চেন্টগুলোয় কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে পুরস্কার বিজয়ী হয়েছেন তারা।
এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, “এই ক্যাম্পেইনে আমরা গ্রাহকের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। পুরস্কার দেওয়ার পর বিজয়ীদের মধ্যে অন্যরকম ভালোলাগাও আমরা দেখেছি।
“এরকম ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের সঙ্গে আরেকটু ভালোভাবে জানাবোঝা তৈরি করতে পারি।”