Published : 18 Apr 2026, 09:41 PM
ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইকে ৯ হাজার ৬০০ টাকা পর্যন্ত মূল্য ছাড় চলছে।
সেইসঙ্গে একাধিক গ্রাহক আর্জেন্টিনা ফুটবল দলের খেলা সরাসরি মাঠে বসে দেখার সুযোগ পাচ্ছেন বলে শনিবার ওয়ালটন কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে তাকিওন ইলেকট্রিক বাইকের উদ্যোগে চলছে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন ও টেস্ট রাইড। তাকিওন ব্যবহারকারীরা আকর্ষণীয় ছাড়ে পার্টস কেনার সুবিধাসহ বাইকের ফ্রি সার্ভিস করাতে পারছেন।
আগ্রহী ক্রেতাদের সরাসরি বাইক দেখা ও টেস্ট রাইড করার সুযোগও রয়েছে। দেশের সব ওয়ালটন শোরুম থেকে গ্রাহকরা অফার উপভোগ করতে পারছেন।
এদিকে ‘সুপার সেভার কার্নিভাল’ উপলক্ষে দেশে তাকিওন ব্র্যান্ডের উদ্যোগে সারা দেশে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন। দেশের ৬৪টি জেলায় ৭০টিরও বেশি স্থানে একযোগে এই র্যালি হয়েছে।
ওয়ালটন বলছে, বাংলাদেশের রাস্তা ও পরিবেশের জন্য বিশেষভাবে তৈরি এই ইলেকট্রিক বাইক বর্তমানে আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা এবং দ্রুত সার্ভিস নিশ্চিত করার মাধ্যমে গ্রাহক চাহিদার শীর্ষে অবস্থান করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নয়টি ভিন্ন মডেলে ভিন্ন-ভিন্ন আকর্ষণীয় কালারে পাওয়া যাচ্ছে বাইকগুলো। সাশ্রয়ী খরচে মডেলভেদে ১০ থেকে ২০ পয়সায় প্রতি কিলোমিটার ভ্রমণ করা যায়। এছাড়া ৮০ থেকে ১২০ কিলোমিটার রেঞ্জ, উন্নত লিড গ্রাফিন ব্যাটারি, শক্তিশালী সাসপেনশন, রিমোট কি, ডিজিটাল ড্যাশবোর্ড, স্পিড মোড, উন্নত টায়ারসহ আকর্ষণীয় সব ফিচার রয়েছে। এই বাইকে দুজন পূর্ণবয়স্ক মানুষ স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।
বিআরটিএ অনুমোদিত তাকিওন ইলেকট্রিক বাইক বর্তমানে ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে শুরু করে ১ লাখ ৮৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। দেশের প্রতিটি প্রান্তে থাকা ওয়ালটনের অফিশিয়াল শোরুম বা তাকিওন এক্সক্লুসিভ ডিলার আউটলেট থেকে থেকে নগদ অথবা সহজ কিস্তিতে কেনা যাবে।