Published : 14 Dec 2025, 09:39 PM
বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে এ পর্যন্ত ৫ হাজার কোটি টাকার বেশি জামানতবিহীন ডিজিটাল লোন বিতরণ করা হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, এ সেবা চালু হওয়ার তিন বছরের মধ্যে এই ‘মাইলফলক’ অর্জিত হল।
এই সময়ে গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে ১ কোটি ২৭ লাখের বেশি বার জামানতবিহীন ডিজিটাল লোন নিয়েছেন।
দেশের ৬৪টি জেলায় ১৯ লাখের বেশি গ্রাহক এই ঋণ সেবা নিয়েছেন, যাদের ২৫ শতাংশই নারী।
বিকাশ বলছে, কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই যে কোনো সময় মাত্র কয়েক ট্যাপে তাৎক্ষণিক ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ পাওয়া যায় এ সেবার মাধ্যমে।
গ্রাহকের লেনদেনের তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হয়, কোন গ্রাহক কত টাকা ঋণ পাবেন।
এছাড়া জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহজ করতে ‘পে-লেটার’ নামে আরেকটি সেবা চালু করেছে বিকাশ ও সিটি ব্যাংক।
পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও প্রয়োজনীয় কেনাকাটায় ‘পে-লেটার’ সেবা ব্যবহার করে বিকাশ অ্যাপ থেকে সিটি ব্যাংকের ডিজিটাল লোনের লিমিট দিয়ে সরাসরি মূল্য পরিশোধ করতে পারছেন তারা।
পে-লেটার-এর মাধ্যমে নেওয়া লোন সাতদিনের মধ্যে পরিশোধ করলে কোনো সুদ দিতে হয় না।