Published : 09 Sep 2025, 06:29 PM
ওয়ালটন প্লাজায় পণ্য কেনাকাটায় বিশেষ ছাড় পাবেন মোবাইল অপারেটর বাংলালিংকের ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা।
সম্প্রতি ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে এ সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হয়েছে বলে সোমবার বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক্সক্লুসিভ লয়্যালটি প্রোগ্রাম’ ‘অরেঞ্জ ক্লাব’ এর মাধ্যমে বাংলালিংক তাদের বিশেষ গ্রাহকদের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোতে নিয়মিত বিভিন্ন আকর্ষণীয় সুবিধা দিয়ে থাকে। নতুন এই অংশীদারিত্ব গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
“এ অংশীদারত্বের ফলে বাংলালিংকের ‘অরেঞ্জ ক্লাব’ সদস্যরা দেশের সব ওয়ালটন প্লাজা আউটলেটে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।”
চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে ‘লয়্যালটি প্রোগ্রামের’ সিনিয়র ম্যানেজার জাইন জামান ও ‘লয়্যালটি পার্টনারশিপ’ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার উপস্থিত ছিলেন।
আর ওয়ালটন প্লাজার পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, নির্বাহী পরিচালক (এইচআরএম প্রধান) মো. ফয়সাল ওয়াহিদ এবং উপনির্বাহী পরিচালক ও প্রধান বিক্রয় নির্বাহী (প্লাজা সেলস-ওয়েস্ট) মীর মো. গোলাম ফারুক।
বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমীন বলেন, “ওয়ালটনের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে অরেঞ্জ ক্লাবের সদস্যরা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আরো সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।”
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান বলেন, “বাংলালিংকের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। ওয়ালটন সবসময় গ্রাহকদের জন্য সহজলভ্যতা ও সাশ্রয়ী দামে পণ্য দেওয়াকে অগ্রাধিকার দিয়ে এসেছে। নতুন এই অংশীদারিত্ব আমাদের সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে। বাংলালিংকের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকরা এখন আমাদের নানান মানসম্মত পণ্য অতিরিক্ত সুবিধাসহ উপভোগ করতে পারবেন।”