১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মিঠাই’ এর ‘সুইট ট্রিপ’ ক্যাম্পেইন বিজয়ীরা পুরস্কৃত

গত মার্চ থেকে মে পর্যন্ত চলে এ ক্যাম্পেইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

মিষ্টান্ন ব্র্যান্ড ‘মিঠাই’ এর ‘সুইট ট্রিপ’ ক্যাম্পেইনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার কথা জানিয়েছে শিল্পগোষ্ঠী প্রাণ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার বাড্ডায় এ শিল্পগোষ্ঠীর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।  

মার্চ থেকে মে পর্যন্ত চলা ক্যাম্পেইনের প্রথম পুরস্কার হিসেবে নেপালে ‘কাপল ট্যুর’ জিতেছেন ঢাকার ফরিদা সুলতানা আখিঁ। এছাড়াও পুরস্কার হিসেবে অন্যরা পেয়েছেন এসি, টিভি, এয়ার কুলার, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন পুরস্কার। 

ইলিয়াছ মৃধা বলেন, “দেশজুড়ে ভোক্তাদের ভালোবাসা ও আস্থাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। প্রাণ গ্রুপ সবসময় বিশ্বাস করে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করার পাশাপাশি ভোক্তাদের সাথে বন্ধন গড়ে তোলা জরুরি। মিঠাই সেই ভাবনারই একটি সফল রূপ। 

“আমাদের দেশের ঐতিহ্যবাহী মিষ্টান্নগুলোকে স্বাস্থ্যসম্মত ও আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে দেশব্যাপী ক্রেতার পৌঁছে দেয়া মিঠাই ব্র্যান্ডের লক্ষ্য।” 

মিঠাই’র হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার অপারেশন অমিতাভ রায়, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।