এবি ব্যাংক ও স্কলাসটিকা স্কুলের চুক্তি
চুক্তি অনুযায়ী এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীর সন্তানেরা স্কলাসটিকা স্কুলে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
এবি ব্যাংক পিএলসি ও স্কলাসটিকা স্কুলের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।
চুক্তি অনুযায়ী এবি ব্যাংকের স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীর সন্তানেরা স্কলাসটিকা স্কুলে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
মঙ্গলবার এবি ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলাম ও স্কলাসটিকা স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুর্শেদ উক্ত চুক্তিতে সই করেন।
এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খান, মহাদেব সরকার সুমন এবং স্কলাসটিকা স্কুলের ডিজিএম শহিদুল হকও এসময় উপস্থিত ছিলেন।