২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৭%

প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 10:15 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ১৩৪ কোটি টাকা।

গত জুলাই-সেপ্টেম্বরে ব্যাংকটির মুনাফা হয়েছে ৬২৯ কোটি টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ৪৯৫ কোটি টাকা। অর্থাৎ বছরের একই সময়ের ব্যবধানে মুনাফা বেড়েছে ২৭ শতাংশ।

বুধবার প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৪২ টাকা, যা গত বছরের একইসময়ে ছিল ৪ দশমিক ২৭ টাকা। ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৮ দশমিক ৮২ টাকা এবং ৯ দশমিক ৯৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৩১ দশমিক ৫৮ টাকা এবং ২ দশমিক ৫৩ টাকা।

সেপ্টেম্বর শেষে ব্যাংকের মোট সম্পদের দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৬৫ কোটি টাকা এবং ঋণ ও অগ্রীমের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ১৪১ কোটি টাকা।