১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেলি ব্র্যান্ডের স্টেশনারি পণ্য বাজারজাত করবে এসিআই

“এ উদ্যোগ পেশাজীবী ও সৃজনশীল মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 10:43 AM

Updated : 26 Aug 2026, 05:25 PM

আন্তর্জাতিক স্টেশনারি ব্র্যান্ড ডেলি’র পণ্য এখন থেকে বাংলাদেশে বাজারজাত করবে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এসিআই।

এ উপলক্ষে গত ২৪ ডিসেম্বর শেরাটন হোটেলে ‘বিয়ন্ড দ্য অরডিনারী, বিয়ন্ড দ্য বাউন্ডারি’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসিআই বলছে, ডেলি’র পণ্যগুলো এখন এসিআইয়ের বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে। 

“এ উদ্যোগ পেশাজীবী ও সৃজনশীল মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ ও কার্যকর করবে।”

অনুষ্ঠানে ডেলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মারস, এসিআইয়ের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর আরিফ দৌলাসহ দুই কোম্পানির কর্মকর্তা এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।