Published : 30 Nov 2025, 09:59 PM
দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকমে শুরু হয়েছে ‘দশম র্বষপূর্তি সেল’ ক্যাম্পেইন।
রোববার রাজধানীর বাড্ডায় অথবা ডটকমের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
অথবা ডটকমের নির্বাহী পরিচালক খন্দকার তাসফিন আলম, প্রধান পরিচালন কর্মকর্তা আশফাকুজ্জামান তন্ময়সহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাণ আরএফএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দশম বর্ষপূর্তি সামনে রেখে এ ক্যাম্পেইন চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে প্রতিটি কেনাকাটার ওপর থাকছে নানা ‘অফার’।
এর মধ্যে রয়েছে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়, ১০ টাকায় পণ্য, ওয়াও বক্স, বাই ওয়ান গেট ওয়ান, শপ অ্যান্ড উইন অফারের পাশাপাশি হোম ডেলিভারির সুবিধা।
ইস্টার্ন ব্যাংকের ভিসা, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করলে গ্রাহকরা ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। নগদ এবং বিকাশ পেমেন্টে ফ্ল্যাট ১০০ টাকা ক্যাশব্যাক সুবিধা থাকছে।
খন্দকার তাসফিন আলম বলেন, “২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে অথবা ডটকম বাংলাদেশের ই-কমার্স খাতে নির্ভরযোগ্যতা, মান ও গ্রাহক সন্তুষ্টির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সাশ্রয়ী মূল্য, নির্ভরযোগ্য ডেলিভারি সার্ভিস এবং গ্রাহক-অভিজ্ঞতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কারণেই গত এক দশকে অথবা ডটকম দেশের লাখো অনলাইন ক্রেতার আস্থার জায়গায় পরিণত হয়েছে।”
আশফাকুজ্জামান তন্ময় বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সবসময় ক্রেতাদের জন্য বিশেষ কিছু নিয়ে আসার চেষ্টা করি। গতবারের তুলনায় এবার আরও অনেক বেশি ও আকর্ষণীয় অফার যুক্ত করা হয়েছে।”
কোম্পানির এক দশক পূতি উপলক্ষে বিশেষ এ ক্যাম্পেইনে থাকছে তিন লাখের বেশি ডিল, সর্বোচ্চ ৭৫ শতাংশ ছাড়সহ বিভিন্ন আকর্ষণীয় অফার।