২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘সেরা টেকসই রিয়েল এস্টেট’ কোম্পানির খেতাব পেল শেল্টেক্

সাস্টেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের এ আয়োজনে বিভিন্ন খাতের ৩৫টি কোম্পানি সম্মাননা পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি’ শ্রেণিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে আবাসন খাতের কোম্পানি শেল্টেক্প্রাইভেট লিমিটেড।

সাস্টেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের এ আয়োজনে বিভিন্ন খাতের ৩৫টি কোম্পানি পুরস্কার জিতেছে। 

এর মধ্যে শুধু শেল্টেক্ই ‘সেরা টেকসই রিয়েল এস্টেট কোম্পানি’ শ্রেণিতে সম্মাননা পেয়েছে বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্মাননা শেল্টেকের টেকসই নগর উন্নয়নে নেতৃত্ব এবং বাংলাদেশের এসডিজি ২০৩০ লক্ষ্যমাত্রা অর্জনে দায়িত্বশীল নির্মাণ ও কমিউনিটিকেন্দ্রিক নকশার প্রতি তাদের অঙ্গীকারকে তুলে ধরে। 

শেল্টেক্বলছে, ১৯৮৮ সাল থেকে ঢাকায় ৪ হাজার ১০০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট হস্তান্তর করেছে কোম্পানিটি। 

তাদের প্রতিটি প্রকল্পে সবুজ খোলা জায়গা, ছাদবাগান, সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সহজ চলাচল ব্যবস্থা নিশ্চিত করা হয়।