Published : 31 Aug 2026, 11:05 PM
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৩ হাজার কোটি টাকার অর্থায়ন নিতে চুক্তি করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সোমবার ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, কৃষির উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সাপ্লাই চেইন উন্নয়ন ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি কার্যকর ও গতিশীল ‘অ্যাগ্রিকালচার ভ্যালু চেইন’ গড়ে তুলতে এ তহবিল থেকে অর্থায়ন করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহাম্মদ ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান, অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদিন ও সাখাওয়াত হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং প্রধান আবু সাঈদ মো. ইদ্রিস, কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান আমান উল্লাহও উপস্থিত ছিলেন।