১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি এ আয়োজনে টিম অ্যাক্টিভিটি, অভিজ্ঞতা বিনিময় এবং বিনোদনমূলক সেশন ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

‘শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনি’ প্রতিপাদ্যে সারা দেশের ডিলার, ডিস্ট্রিবিউটর ও বিজনেস–পার্টনারদের নিয় বার্ষিক বিজনেস কনফারেন্স আয়োজন করেছে ডিবিএল ও ব্রাইট সিরামিকস।

গত ১৪ ও ১৫ নভেম্বর হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে এ সম্মেলন হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিবিএল।

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি এ আয়োজনে টিম অ্যাক্টিভিটি, অভিজ্ঞতা বিনিময় এবং বিনোদনমূলক সেশন ছিল।

ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, পরিচলক মোহাম্মদ আমান আবরার, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, চিফ ফাইনান্সিয়াল অফিসার কাজী সিদ্দিকুল আজম ও হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান সম্মেলনে উপস্থিত ছিলেন।

বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা গত বছরের সাফল্য, বাজার সম্প্রসারণ, নতুন প্রোডাক্ট লাইন, মানোন্নয়ন ও প্রযুক্তিগত অর্জনের ধারাবাহিকতা নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিজনেস পার্টনারদের ‘সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পাশাপাশি আগামী বছরের জন্য আরও বৃহৎ ভিশন, উন্নয়ন পরিকল্পনা এবং ডিলার–ইকোসিস্টেমকে শক্তিশালী করতে নতুন ‘স্ট্র্যাটেজি’ ঘোষণা করা হয়।