১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রথম প্রান্তিকে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৪৮%

কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৮তম সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 11:31 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নিট মুনাফা বেড়েছে ৭১ কোটি টাকা।

গত জুলাই থেকে সেপ্টেম্বরে কোম্পানির মুনাফার দাঁড়িয়েছে ২২০ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪৯ কোটি টাকা। সে হিসাবে প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪৮ শতাংশ।

কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৮তম সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বাণিজ্য অস্থিতিশীলতা, আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতিসহ নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও ব্যবসায়িক সাফল্য দেখাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। 

এ সময়ে কোম্পানির বিক্রির পরিমাণ আগের বছরের একই সময়ের চেয়ে ২৩৬ কোটি টাকা অর্থাৎ ১৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি আর্থিক ব্যয় কমেছে।