ওয়ালটন ফ্রিজ কিনে লাখপতি দুই ক্রেতা
ডিজিটাল রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে নগদ ১০ লাখ টাকার বার্তা চলে আসে।
কোরবানির ঈদের আগে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে জিতেছেন দুই ক্রেতা।
ওই দুজনের একজন ঢাকার দক্ষিণ খানের ব্যবসায়ী মাহমুদুল হাসান। অপরজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের আফরোজা বেগম।
মঙ্গলবার উত্তরার গরিবে নেওয়াজ ওয়ালটন প্লাজার এক অনুষ্ঠানে মাহমুদুলেv হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন।
এর আগে নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর ওয়ালটন প্লাজার অনুষ্ঠানে আফরোজা বেগমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেওয়ার পৃথক অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদও উপস্থিত ছিলেন।
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ চলছে। ক্যাম্পেইনের আওতায় মাহমুদুল হাসান ওয়ালটন প্লাজা থেকে ৬৫২ লিটারের একটি ফ্রিজ কেনেন। আফরোজা বেগম কেনেন ৩১২ লিটারের ফ্রিজ। এরপর ডিজিটাল রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে নগদ ১০ লাখ টাকার বার্তা চলে আসে।
