১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইক্লো এখন টাঙ্গাইলে

উদ্বোধন উপলক্ষে ওই আউটলেটে তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কার ও সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

দেশের পোশাক ব্র্যান্ড ‘মাইক্লো’ টাঙ্গাইলে তাদের অষ্টাদশ বিক্রয়কেন্দ্র চালু করেছে।

গত শনিবার টাঙ্গাইলের কালীবাড়ী রোডে নতুন এই আউটলেটের উদ্বোধন করার কথা ‘মাইক্লো’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, গ্রাহকদের ‘ক্রয়ক্ষমতার মধ্যে মানসম্মত, টেকসই ও পছন্দের পোশাক’ সরবরাহের লক্ষ্যে প্রতিষ্ঠার দুই বছরেরও কম সময়ে ১৮টি শোরুম উদ্বোধন করল ‘মাইক্লো’।

মাইক্লো বাংলাদেশের পরিচালক এ এইচ এম আরিফুল কবির বলেন, “দেশের জনগণকে আরামদায়ক এবং পরিবেশবান্ধব পোশাক পৌঁছে দিতে আমাদের যাত্রা অব্যাহত থাকবে।”

উদ্বোধন উপলক্ষে ওই আউটলেটে তিন দিনব্যাপী আকর্ষণীয় পুরস্কার ও সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড় ছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।