Published : 13 Jun 2026, 09:28 PM
‘য্যানন এক্স২২ ৫জি’ নামে নতুন স্মার্টফোন বাজারে এনেছে ওয়ালটন।
শনিবার ওয়ালটনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার এই ফোনে আছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর। এতে আছে ১৬ জিবি র্যাপিড মেমোরিসহ বিশাল স্টোরেজ ও দ্রুতগতির চার্জিং সুবিধার শক্তিশালী ব্যাটারিসহ অসংখ্য অত্যাধুনিক ফিচার।”
এছাড়া এই স্মার্টফোনে ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা পানেন গ্রাহকরা।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ বলেন, অবসিডিয়ান গ্রে এবং জেনিথ গ্রিন এই দুটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে এসেছে। ভ্যাট ছাড়া ফোনটির মূল্য ২৫ হাজার ৯৯৯ টাকা।
দেশের সব ওয়ালটন প্লাজা, নেক্সজি ব্র্যান্ডশপ, পরিবেশক শোরুম, মোবাইলের ব্র্যান্ড ও রিটেল আউটলেট থেকে এ ফোন কেনা যাবে।
এছাড়া অনলাইন সেলস প্ল্যাটফর্ম (https://waltonplaza.com.bd ও https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের এই ফোনে এলপিডিডিআর৫ মেমোরি টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা ১৬ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি সুবিধা পাবেন, গ্রাফিক্স হিসেবে আছে এআরএম মালিজি৬১০ এমসি২। ফলে ফোনের কার্যক্ষমতা ও গতি হবে অনেক বেশি। বিভিন্ন অ্যাপসের ব্যবহার, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউজিং, থ্রিডি গেমিং এবং দ্রুত ভিডিও লোড ও ল্যাগ-ফ্রি ভিডিও স্ট্রিমিং সুবিধা মিলবে।