১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেনা কল্যাণ কনস্ট্রাকশনসের সঙ্গে ট্রাস্ট ব্যাংকের চুক্তি

ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2026, 09:23 PM

Updated : 26 Aug 2026, 03:39 PM

সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রাহকদের জন্য গৃহ নির্মাণ খাতে ঋণ দিতে চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।

বুধবার ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সেনা কল্যাণ কনস্ট্রাকশন্স অ্যান্ড ডেভেলপমেন্টসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম ও ট্রাস্ট ব্যাংকের হেড অব বিজনেস মাহবুব হোসেন চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।