Published : 15 May 2026, 09:37 AM
ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে তিন হাজার ইনডোর প্লান্ট বা অন্দরসজ্জার গাছ বিতরণ করছে মিষ্টান্ন ও বেকারি ব্র্যান্ড ‘মিঠাই’।
‘মিঠাইয়ের সাথে সবুজের পথে’ শীর্ষক এক বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এ বনসাই গাছ ক্রেতাদের দেওয়া হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পরিবেশ সুরক্ষা ও সুস্থ জীবনযাপনে সচেতনতা বাড়াতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
“ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ধারিত আউটলেট থেকে মিঠাই-এর কেক কিনলে গ্রাহকদের এই উপহার দেওয়া হচ্ছে।”
ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে এবং নগর জীবনে সবুজের উপস্থিতি বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
মিঠাই-এর হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, “বর্তমানে বায়ু দূষণ নগর জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। একিউএয়ার এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর একটি।
“এই বাস্তবতায় ইনডোর প্লান্ট ঘরের বাতাসের গুণগতমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। সামাজিক সচেতনতা তৈরি এবং পরিবেশবান্ধব জীবনধারাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ।”
মিঠাই-এর ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ জানান, সম্প্রতি চালু হওয়া এ ক্যাম্পেইনের মাধ্যমে ইতোমধ্যে ৫০০ ইনডোর প্লান্ট বিতরণ করা হয়েছে।
“আগামী ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে প্রায় তিন হাজার ইনডোর প্লান্ট বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
বর্তমানে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা, নিকেতনসহ ১০টি আউটলেট থেকে কেক কিনলে গ্রাহকরা অন্দরসজ্জার গাছ সংগ্রহ করতে পারছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।