Published : 03 Mar 2026, 04:12 PM
সাংবাদমাধ্যমের কর্মীদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে এবি ব্যাংক পিএলসি।
এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে দশমবারের মত এই আয়োজন করেছে তারা।
দেশের বিভিন্ন মাধ্যমের বেশ কিছু গণমাধ্যমকর্মী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম।
এসময় তিনি দেশের ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।