১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিডল্যান্ড ব্যাংকের কার্ডধারীদের জন্য ঢাকা রিজেন্সিতে ‘বাই ১ গেট ৩ ফ্রি’ বুফে

পাশাপাশি হোটেলটির ডাইনিং ও লাইফস্টাইল সেবায় আরও বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 08:22 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে বুফে খেতে গেলে ‘বাই ১ গেট ৩ ফ্রি’ সুবিধা পাবেন।

কার্ডধারীদের এই ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা দিতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) নাজমুল হুদা সরকার এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান সিদ্দিকী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ঢাকা রিজেন্সিতে বিশেষ ‘বাই ১ গেট ৩ ফ্রি’ বুফে ডিনার অফার উপভোগ করতে পারবেন। পাশাপাশি হোটেলটির ডাইনিং ও লাইফস্টাইল সেবায় আরও বিভিন্ন বিশেষ সুবিধা পাবেন তারা।

মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস আবেদ-উর-রহমান, রিটেইল ডিস্ট্রিবিউশন কো-অর্ডিনেটর ও হেড অব পিআরডি রাশাদুল আনোয়ার এবং মার্চেন্ট রিলেশনশিপ ম্যানেজার সজল আহমেদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা রিজেন্সির ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ হাসান এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর অ্যান্ড কমিউনিকেশন) দেওয়ান ফারহানা মাসুকও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

ডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসএটি/জেকে