ক্রিকেটার ও অভিনেত্রীর সঙ্গে সময় কাটালেন ওয়ালটনের ২৪ ক্রেতা
দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা।
জাতীয় দলের ক্রিকেটার পেসার তাসকিন আহমেদ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন ওয়ালটনের ২৪ জন ক্রেতা।
রোববার ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৪ জন গ্রাহকের জন্য ডিনার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রাহকরা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন। পাশাপাশি অভিনেত্রী মিমের সঙ্গে গল্প-আড্ডায় মেতে ওঠেন।
দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর আওতায় এই সুবিধা পান তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং সিনিয়র এডিশনাল এক্সিকিউটভি ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
