মার্চেন্টদের সঙ্গে বিকাশের মতবিনিময় সভা
সারাদেশে এখন পর্যন্ত ৯৭টি এলাকায় মতবিনিময় সভা করেছে বিকাশ।
‘বাংলা কিউআর’ পেমেন্ট সেবার গতি বাড়াতে মার্চেন্টদের নিয়ে মতবিনিময় সভা করেছে বিকাশ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, সারাদেশে এখন পর্যন্ত ৯৭টি এলাকায় মতবিনিময় সভা হয়েছে। সভায় বিকাশের প্রায় ১ হাজার ৫০০ মার্চেন্ট অংশগ্রহণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা কিউআর স্ক্যান করে খুব সহজে ও তাৎক্ষণিক পেমেন্ট করার সময় বিকাশ গ্রাহকরা পাচ্ছেন ‘পে-লেটার’ নামে জামানতবিহীন ঋণ সুবিধা।
“পেমেন্টের সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও এই সেবার মাধ্যমে তাৎক্ষণিক কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এ ছাড়া অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে সংযুক্ত ভিসা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারছেন তারা।”
