চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘ওপেন ডে’
এ আয়োজনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘অটাম ২০২৬’ সেমিস্টারের ‘ওপেন ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত সোমবার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপস্থিতিতে এই আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওপেন ডে’-তে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্লাবের কার্যক্রম ও উদ্যোগের প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, খেলাধুলা এবং নানা ধরনের কার্যক্রম হয়। এ আয়োজনের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়।
তারা ক্যাম্পাস ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা পান।
উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার ‘ওপেন ডে’ উদ্বোধন করেন এবং ক্যাম্পাসের বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সিআইইউ বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব ল’র ১৯টি ক্লাবের পাশাপাশি চারটি কেন্দ্রীয় ক্লাব তাদের বিভিন্ন কার্যক্রম, সাফল্য ও উদ্যোগ তুলে ধরে।
