Published : 18 Jan 2026, 05:37 PM
এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা হয়ে গেল।
শনিবার রাজধানীর গুলশান ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, সভায় ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।
ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় গত বছরের বিভিন্ন শাখা ও বিভাগের অর্জিত সাফল্য নিয়ে বিশদ আলোচনা করা হয়।