Published : 12 Jan 2026, 07:02 PM
‘হারিয়ে গিয়েছি বাই বার্জার ইলিউশন্স’ নামে এক অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ।
গত শুক্রবার রাজধানীর আলোকিতে এ আয়োজনে কল্পনা, সৃজনশীলতা এবং সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের অভিনব দিকগুলো তুলে ধরা হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই প্রদর্শনীতে বিশেষভাবে উপস্থাপন করা হয় বার্জার ইলিউশন্স-এর কিছু নকশা, যা তৈরি হয়েছে দেশের তিনজন পরিচিত সৃজনশীল ব্যক্তির সঙ্গে যৌথভাবে।
তারা হলেন—স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ফ্যাশন ডিজাইনার সারা করিম এবং সংগীতশিল্পী ও শিল্পী অর্ণব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এসব ইলিউশন দেখিয়েছে, কীভাবে রঙ ও নকশার সঠিক ব্যবহার ঘরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে এবং মানুষের মন ভালো রাখতে সহায়তা করে।”
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন তারেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রূপালী চৌধুরী বলেন, “‘হারিয়ে গিয়েছি’ ক্যাম্পেইনের মাধ্যমে বার্জার রংকে শুধু দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। আমরা বিশ্বাস করি, সুন্দর ইন্টেরিয়র মানুষের মন ভালো রাখতে এবং জীবনকে আরও আনন্দময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বার্জার প্রিভিলেজ কার্ড। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাই এই কার্ডের প্রথম গ্রাহক হন।
এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা বার্জার এক্সপেরিয়েন্স জোন-এর বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড় ও আরো কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে বার্জারের বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সুবিধাও তাতে যুক্ত হবে।