১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইএফআইসি কার্ডে ইউএস-বাংলার ফ্লাইটের টিকেটে ছাড়

ঢাকায় আইএফআইসি টাওয়ারে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 07:54 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকেটে ১০ শতাংশ ছাড় পাবেন আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।

সোমবার ঢাকায় আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আইএফআইসি ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ। ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে সই করেন হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. শফিকুল ইসলাম।

ব্যাংকটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, হেড অফ কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেনও এসময় উপস্থিত ছিলেন।