১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় ইউসিবির ‘ক্যাশলেস বাংলাদেশ’ কর্মসূচি পালন

দিনব্যাপী কর্মসূচির শুরু হয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 12:20 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

নগদহীন আর্থিক ব্যবস্থার প্রসারে কুষ্টিয়ায় দিনব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক কর্মসূচি পালন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।

রোববার কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ কর্মসূচিতে লিড ব্যাংক ছিল ইউসিবি।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় একাডেমি প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খাঁন এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বক্তব্য দেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “ইউসিবি গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে।

‘‘আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। ’’

দিনের দ্বিতীয় ভাগে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ ১ এর পরিচালক আ ন ম মঈনুল কবীর।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মিজানুর রহমান।

দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বিভিন্ন ব্যাংকের বুথে ‘বাংলা কিউআর কোডের’ মাধ্যমে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়।